ইউক্রেন সংঙ্কটের জের ধরে রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছেন জি-সেভেন নেতারা। শনিবার এক যৌথ বিবৃতিতে এ কথা জানান শিল্পোন্নত সাত জাতির এ গ্রুপ।
তাতে বলা হয় রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপে দ্রুতই পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, কানাডা ও জাপান তবে কী ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে সে সম্পর্কে বিবৃতিতে বিস্তারিত কিছু বলা হয়নি।
তবে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, সোমবার নাগাদ তারা নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন। এর আগে রুশ সামরিক বিমান ইউক্রেনের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করে ওয়াশিংটন।
এদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহরগুলিতে মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সরকারি ভবন দখল অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছে কিয়েভ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: