মার্স করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে এক বাংলাদেশি নারীসহ মারা গেছেন আরো ৫ জন। এ নিয়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯২ জনে।
সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রণালয়ে ওয়েবসাইটে এ তথ্য দেয়া হয়েছে তাতে বলা হয় মারা যাওয়া রোগীদের মধ্যে ৪০ বছর বয়সী এক বাংলাদেশি নারী, ২ জন সৌদি আরবের এবং ২ জন ফিলিস্তিনের নাগরিক রয়েছেন। তবে এখনো বাংলাদেশি নারীর পরিচয় পাওয়া যায়নি।
১৮ মাস আগে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে মিডল ইস্ট রেসপাইরেটোরি সিনড্রোম বা মার্স ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেবার পর এ পর্যন্ত ৩শ ১৩ জন আক্রান্ত হয়েছেন। এ ভাইরাসে আক্রান্ত হলে জ্বর ও নিউমোনিয়ার লক্ষণের সঙ্গে কিডনিও বিকল হয়ে যেতে পারে।
মার্স ভাইরাসে আক্রান্তদের সংখ্যা বাড়তে থাকায় গত সোমবার সৌদি স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করা হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: