আন্তর্জাতিক

মিসরে ব্রাদারহুডের শীর্ষ নেতা বাদাইসহ ৬৮৩ জনের মৃত্যুদণ্ড

মিসর
মিসর

মিসরের একটি আদালত সোমবার মুসলিম ব্রাদারহুডের শীর্ষস্থানীয় নেতা মোহামেদ বাদাইসহ ৬৮৩ জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে। সূত্র: বিবিসি।

বিশ্বে একসঙ্গে এত বিশাল সংখ্যক মৃত্যুদণ্ডের রায় ঘোষণার ঘটনা এ প্রথম। দণ্ডপ্রাপ্তদের অধিকাংশই দেশটিতে নিষিদ্ধঘোষিত সংগঠন মুসলিম ব্রাদারহুডের কর্মী-সমর্থক। ২০১৩ সালে মিসরে টানা বিক্ষোভ চলাকালে মিনিয়ায় একটি পুলিশ স্টেশনে হামলা ও একজন পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় এ রায় ঘোষিত হল।

দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করার জের ধরে এই বিক্ষোভের ঘটনা ঘটে।

এরআগে মার্চে এ একই বিচারক ৫২৯ জন আসামির মধ্যে ৪৯২ জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল। তখন এ রায় নিয়ে আন্তর্জাতিকভাবে তোলপাড় শুরু হয়। পরবর্তী সময়ে উচ্চ আদালতে বেশিরভাগেরই মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়।

বাদাইসহ অন্যদের মৃত্যুদণ্ডাদেশ মিসরের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ মুফতির কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। তবে তার মতামতের গ্রহণের আইনি কোনো বাধ্যবাধকতা নেই এবং আদালত চাইলে তা উপেক্ষা করতে পারে। মিসরের আধুনিককালের ইতিহাসে সর্ববৃহৎ এ বিচারকার্যের ঘটনা

মানবাধিকার গোষ্ঠীগুলোর মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠার জন্ম দিয়েছে। মানবাধিকার গোষ্ঠীগুলো মনে করে, সেনা সমর্থিত সরকার এবং ইসলাম ধর্মীয় মৌলবাদবিরোধী বিচারকেরা বন্দিদের প্রতি অনমনীয় হয়ে উঠছেন। মিসরীয় কর্তৃপক্ষ এরইমধ্যে মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিষিদ্ধ করেছে। যদিও সংগঠনটি তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

জানা গেছে, দণ্ডিতদের বিরুদ্ধে দেয়া রায় শুনে আদালতের বাইরে অপেক্ষমান অনেক নারী আত্মীয় অজ্ঞান হয়ে পড়েন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ