আন্তর্জাতিক

লোকসভা নির্বাচন

বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানোর হুমকি মোদির

মোদি
মোদি

নির্বাচনী প্রচার-প্রচারণায় বাংলাদেশ বিরোধিতাকে দলীয় এজেন্ডা হিসেবে সবসময়ই প্রাধান্য দিয়ে আসছে ভারতীয় জনতা পার্টি-বিজেপি। চলমান লোকসভা নির্বাচনে এবার তা আরো স্পষ্ট হয়ে গেল।

নেতাদের একের পর এক বাংলাদেশ বিরোধী মন্তব্যের পর স্বয়ং প্রধানমন্ত্রী প্রার্থীর কথায় ফুটে উঠেছে অভিবাসী বাংলাদেশিদের সম্পর্কে দলটির বিদ্বেষমূলক মনোভাব।

পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে জনসভায় মোদি বলেন, নির্বাচনে জয়ী হলে সকল বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানোর হুমকি দেন তিনি। ভারতের চলমান লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমানে বাকযুদ্ধ চলছে। নির্বাচনী প্রচারণায় ব্যক্তিগত কিংবা দলগত আক্রমণের পাশাপাশি প্রতিবেশি দেশগুলোর প্রতি দলীয় মনোভাবও ফুটে ওঠে সেইসঙ্গে।

নির্বাচন এলে বরাবরই দেশটির প্রধান বিরোধীদল ভারতীয় জনতা পার্টি-বিজেপি তার বাংলাদেশবিরোধী অবস্থান সগর্বে ঘোষণা করে। দলটির এবারের অভিযোগ, নিজেদের ভোটব্যাংক বাড়াতে আসামে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের জায়গা করে দিচ্ছে কংগ্রেস। বিনিময়ে ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশের ভূমি দিয়ে দেয়া উচিত বলেও মন্তব্য করেছেন সুব্রাহ্মানিয়াম স্বামীর মতো নেতারা।

এবার পশ্চিমবঙ্গে প্রচারণা চালাতে এসে রীতিমতো হুঙ্কার দিলেন দলটির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সমালোচনা করেন মোদি বলেন, বিহার, উড়িষ্যা থেকে কেউ পশ্চিমবঙ্গে আসলে তাদেরকে বহিরাগত হিসেবে দেখে রাজ্য সরকার। অথচ বাংলাদেশিরা আসলে ভোটব্যাংক বাড়াতে তাদেরকে সাদরে বরণ করা হয়। এসব আর কোনোভাবেই চলতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বিজেপির এ নেতা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ