আন্তর্জাতিক

গ্রেপ্তার হতে পারেন রামদেব

রামদেব
রামদেব

রাহুল গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গ্রেপ্তার হতে পারেন যোগগুরু রামদেব।

দলিত গ্রামে পিকনিক ও হানিমুন করতে যান রাহুল—এ মন্তব্যের পর তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এরপর থেকেই বিতর্কিত মন্তব্যের জন্য কমিশনের নজরে রয়েছেন রামদেব।

এছাড়া বিভিন্ন মহল থেকে রামদেবকে গ্রেপ্তারের দাবি ওঠায় হিমাচল প্রদেশ ও আমেঠিতে তাকে বিজেপির হয়ে প্রচার করতে নিষেধ করেছে নির্বাচন কশিমন। রোববার তার বিরুদ্ধে গোরখপুরে এফআইআর দায়ের করা হয়। সোমবার একই ধারায় পাটনা ও আগ্রাতেও তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

বিহারের খাদ্য ও ক্রেতা সুরক্ষা মন্ত্রী শ্যাম রজক পাটনা আদালতে রামদেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এবং আগ্রায় অভিযোগ দায়ের করেছে ডা বি আর আম্বেদকর বার অ্যাসোসিয়েশন। আগ্রায় রামদেবকে সমর্থন করার জন্য বিজেপি মুখপাত্র শাহনেওয়াজ হুসেনের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।

রামদেব বলেন, রাহুল গান্ধী সম্পর্কে তার বক্তব্যকে বিকৃত করা হয়েছে।

তিনি বলেন, ‘আমার হানিমুন সম্পর্কে মন্তব্য মানুষ ভুল বুঝেছে। আমি দলিতদের অপমান করতে চাইনি। রাহুল গান্ধীকেও অপমান করতে চাইনি। যদি আমার মন্তব্য দলিতদের আঘাত করে থাকে তবে আমি দুঃখিত।’ (সূত্র:বাসস)

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ