আন্তর্জাতিক

ভারতে ৭ম পর্বে লোকসভা নির্বাচন চলছে

লোকসভা নির্বাচন
লোকসভা নির্বাচন

ভারতে লোকসভা নির্বাচনের ৭ম পর্বে উত্তর প্রদেশ, গুজরাট, পশ্চিম বঙ্গসহ ৭টি রাজ্য ও কেন্দ্র শাসিত দাদার ও নগর হাভেলি এবং দামান ও দিউ অঞ্চলের ৮৯টি আসনে ভোটগ্রহণ চলছে।

এনডিটিভি সূত্র মতে, এ পর্বের নির্বাচনে ভোটার সংখ্যা ১৩ কোটি ৮৩ লাখ জন। কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী, বিজেপি নেতা নরেন্দ্র মোদি, রাজনাথ সিং, এলকে আদভানি ও মুরলি মনোহর জোসির মতো নেতাদের ভাগ্য নির্ধারিত হবে। অন্ধ্র প্রদেশ থেকে আলাদা হওয়ার পর তেলেঙ্গানা রাজ্যে লোকসভার ১৭টি আসনে ভোট হচ্ছে।

একইসঙ্গে রাজ্যটির বিধানসভার ১১৯টি এবং পশ্চিম বঙ্গের ৪২টি আসনের মধ্যে ৯টিতে নির্বাচন হচ্ছে। এছাড়া, গুজরাট ও পাঞ্জাবের সব আসনেই নির্বাচন হচ্ছে।

এ আসনগুলোর কয়েকটিতে প্রার্থী হয়েছেন সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিরী, অভিনেত্রী শতাব্দি রায়, অভিনেতা জর্জ বেকার ও জয় ব্যানার্জি। ভারতে লোকসভা নির্বাচনে ৫৪৩টি আসনের মধ্যে ৩৪৯ আসনের নির্বাচন এরইমধ্যে সম্পন্ন হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ