আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের একটি গ্রামে ভূমিধসে প্রায় সাড়ে তিনশো মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে দুই হাজারের বেশি।
স্থানীয় সময় শুক্রবার দুপুর একটার দিকে বাদাখশান প্রদেশে ভূমিধসের এ ঘটনা ঘটে। গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে ওই এলাকায় পাহাড় ধসে পড়ে। এতে পাহাড়ের নীচে থাকা প্রায় তিনশো বাড়িঘড় মাটির নীচে চাপা পড়েছে।
প্রাদেশিক গভর্নর শাহ ওয়ালিউল্লাহ আদিব জানিয়েছেন, প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে উদ্ধার কাজ চালাতে বেগ পেতে হচ্ছে কর্তৃপক্ষকে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। (সূত্র: বিবিসি)
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: