আন্তর্জাতিক

ইউক্রেনে সরকার-রাশিয়াপন্থীদের মধ্যকার সংষর্ঘে নিহত ৩১

ইউক্রেন
ইউক্রেন

ইউক্রেনের দক্ষিন-পশ্চিমাঞ্চলীয় এলাকায় সরকার ও রাশিয়াপন্থীদের মধ্যে সংষর্ঘে ৩১ জন নিহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বিবিসি সূত্র মতে, শুক্রবার ইউক্রেনের ওডিসা এলাকায় রুশপন্থীদের দখলে রাখা সরকারি একটি ভবনে আগুন লাগলে এ হতাহতের ঘটনা ঘটে।

এসময় ধোয়ার কারণে কিছু মানুষের মৃত্যু হয়, অনেকে ভবন থেকে লাফিয়ে নীচে পড়ে মারা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভবনটিতে কিভাবে আগুনের সূত্রপাত সেই বিষয় এখনো পরিষ্কার নয়।

প্রত্যক্ষদর্শীরা জানান রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ও কিয়েভপন্থীরা এসময় একে অপরকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছুঁড়ে।

এদিকে, যুক্তরাষ্ট্র এ ধরনের সহিংসতাকে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে। দেশে আইন শৃঙ্খলা বজায় রাখতে দুপক্ষকে একসঙ্গে কাজ করার আহবান জানিয়েছে ওয়াশিংটন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ