আন্তর্জাতিক

বাংলাদেশিদের বিতাড়িত করলেও ঢাকার সঙ্গে সম্পর্ক ভাল থাকবে

মোদি
মোদি

ক্ষমতায় গেলে অবৈধ বাংলাদেশিদের বিতাড়িত করার কথা বললেও ঢাকার সঙ্গে ভাল সম্পর্ক রাখতে চান বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি। শুক্রবার সাংবাদিকদের মোদি বলেন, নিশ্চয়ই উভয় দেশের সম্পর্ক উন্নত হবে।

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রে সম্পর্কোন্নয়নে যথাসাধ্য চেষ্টা করবেন বলেও জানান তিনি।

অবৈধ বাংলাদেশিদের বিতাড়িত করা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদেরকে নিজের দেশে ফিরে যেতে বলা হয়েছে।

উত্তর ২৪ পরগনার নৌহাটিতে নির্বাচনী প্রচারণায় বিজেপির সভাপতি রাজনাথ সিং বলেন, বাংলাদেশ থেকে অত্যাচার করে মানুষ তাড়িয়ে দেয়া হবে, এতে বিজেপি চুপ করে থাকবে না। ১৯৭১ সালের পর থেকে যারা ভারতে শরণার্থী, তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

এদিকে, কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীর প্রতিদ্বন্দ্বি বিজেপির প্রার্থী স্মৃতি ইরানির হয়ে নির্বাচনী প্রচারণা চালাতে সোমবার উত্তর প্রদেশের আমেথিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ