আন্তর্জাতিক

আফগানিস্তানে নিহতের সংখ্যা ২৫০০ ছাড়িয়েছে

আফগানিস্তান
আফগানিস্তান

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাদাখশানে ভূমিধসে নিহতের সংখ্যা ২৫০০ ছাড়িয়েছে। নিখোঁজদের উদ্ধারের আশা ত্যাগ করে তাদেরকে মৃত ঘোষণা করা হয়েছে।

কর্মকর্তারা বলছেন, ভূমিধসে পুরো গ্রামটি গণকবরে পরিণত হয়েছে। এ ঘটনায় এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার।

কয়েকদিনের টানা বর্ষণের পর শুক্রবারের ভূমিধসে ‘গণকবরে’ পরিণত হয়েছে আফগানিস্তানের বাদাখশান প্রদেশের আব বারাক গ্রামটি। মৃতের সংখ্যা ২৫০০ ছাড়িয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।

প্রাদেশিক গভর্নর শাহ ওয়ালিউল্লাহ আদিব জানিয়েছেন, পুনরায় ভূমিধসের আশঙ্কা ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

নিখোঁজদের মৃত ঘোষণা করার পর তাদের আত্মার শান্তি কামনায় গণজানাজার আয়োজন করা হয়।

বহু মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

এদিকে, আফগানিস্তানে জাতিসংঘ মিশনের কর্মকর্তারা বলছেন, দুর্যোগের পর যারা বেঁচে আছেন এবং উদ্বাস্তু হয়েছে তাদের দিকেই এখন বেশি নজর দেয়া হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ