সরকার গঠনে তৃতীয় ফ্রন্টকে সমর্থনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। শনিবার উত্তর প্রদেশের আমেথিতে নির্বাচনী প্রচারণায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রাহুল বলেন, সরকার গঠনে কংগ্রেস লোকসভা নির্বাচনে প্রয়োজনীয় আসন পাবে।
কংগ্রেসের সমর্থনে তৃতীয় ফ্রন্টের সরকার গঠন নিয়ে সিপিএম নেতা প্রকাশ কারাত ও সমাজবাদী পার্টির নেতাদের বক্তব্যের পর রাহুল এ মন্তব্য করলেন।
এর প্রতিক্রিয়ায় বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি বলেন, দলের অন্য নেতাদের বক্তব্যের পর সুর বদলিয়েছেন রাহুল। তারা বিপর্যস্ত হয়ে পড়েছে, তারা কখনো ভাবেনি তাদের ‘তাসের ঘর’ এভাবে ভেঙে পড়বে।
এদিকে, বিজেপির সঙ্গে তৃণমূলের জোট গড়ার সম্ভাবনা উড়িয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূলকে হারাতে রাজ্যে অশুভ জোট হচ্ছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: