আসামে সহিংসতার জন্য ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রার্থী নরেন্দ্র মোদির সাম্প্রদায়িক উসকানিমূলক প্রচারণাকেই দায়ী করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কৃষ্ণনগরে এক নির্বাচনী প্রচারণায় এ কথা বলেন তিনি।
এ কারণে মোদিকে গ্রেপ্তারের দাবিও জানান মমতা। তিনি বলেন, মোদি যেভাবে ভোট প্রচারের নামে সাম্প্রদায়িক উসকানি দিচ্ছেন, তাতে শুধু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে না তা সমাজের জন্য বিপজ্জনক হয়েও দেখা দিয়েছে।
এ ধরনের মানুষকে আর নির্বাচনী প্রচারে বের হতে দেয়া উচিত নয় নির্বাচন কমিশনের। এসময় সভায় মোদিকে কমরেড দাঙ্গাবাবু আখ্যা দিয়ে মমতা আরো বলেন, কে শরণার্থী, কে অনুপ্রবেশকারী তা ঠিক করার তিনি কেউ নন।
এদিকে, মোদির সাম্প্রদায়িক উসকানিমূলক প্রচারণা বন্ধে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে বামদলগুলোও।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: