কাল শুরু হচ্ছে ভারতে ষোড়শ লোকসভা নির্বাচনের ৮ম ধাপের ভোটগ্রহণ। এবারের ভোট অনুষ্ঠিত হচ্ছে সাতটি রাজ্যের ৬৪ টি আসনে। লোকসভা নির্বাচনের পাশাপাশি বুধবার অন্ধ্রপ্রদেশের সীমান্ত অঞ্চলে বিধানসভার ১৭৫ টি আসনেও ভোটগ্রহণ চলবে।
এসব আসনের মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশে ২৫, বিহারে ৭ টি, হিমাচল প্রদেশে ৪ টি, জম্মু ও কাশ্মীরে ২ টি, উত্তর প্রদেশে ১৫, উত্তরখান্ডে ৫ ও পশ্চিমবঙ্গে ৬ টি।
এরিমধ্যে, গত সোমবার সন্ধ্যায় শেষ হয়েছে ৮ম ধাপের নির্বাচনের শেষ মূর্হতের প্রচারণা। এবারের ধাপে প্রভাবশালী প্রার্থীদের মধ্যে রয়েছেন নরেন্দ্র মোদি, মুলায়েম সিং যাদব, মায়াবতী, রাহুল গান্ধি ও কেজরিওয়াল।
তবে শেষ মুহূর্তের এই প্রচারণার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রাহুল গান্ধির আসন আমেথি সবার নজর এখন সেদিকেই।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: