আন্তর্জাতিক

ভারতে ৮ম পর্বের লোকসভা নির্বাচন চলছে

লোকসভা নির্বাচন
লোকসভা নির্বাচন

ভারতে বুধবার ষোড়শ লোকসভা নির্বাচনের ৮ম পর্বের ভোটগ্রহণ চলছে। এ পর্বে ৭টি রাজ্যের ৬৪টি আসনে ভোট হচ্ছে।

এসব আসনের মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশে ২৫টি, বিহারে ৭, হিমাচল প্রদেশে ৪, জম্মু ও কাশ্মীরে ২, উত্তর প্রদেশে ১৫, উত্তরখন্ডে ৫ ও পশ্চিমবঙ্গে ৬টি।

লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধ্রপ্রদেশের সীমান্ধ্র অঞ্চলে বিধানসভার ১৭৫টি আসনেও ভোট হচ্ছে আজ। এ পর্বে প্রভাবশালী প্রার্থীদের মধ্যে রয়েছেন নরেন্দ্র মোদি, রাহুল গান্ধি, বরুণ গান্ধি, মুলায়েম সিং যাদব, মায়াবতী ও কেজরিওয়াল।

এর আগে গত সোমবার শেষ মুহূর্তের প্রচারণায় কেন্দ্রবিন্দুতে পরিণত হয় রাহুল গান্ধির আসন আমেথি। এ আসনে রাহুল গান্ধীর সঙ্গে লড়ছেন বিজেপি প্রার্থী সাবেক টিভি তারকা স্মৃতি ইরানি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ