আন্তর্জাতিক

ওবামার দুই মেয়েকে অনুসরণের অভিযোগে গাড়িচালক গ্রেফতার

ওবামা
ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দুই মেয়ের মোটর শোভাযাত্রা অনুসরণের অভিযোগে মঙ্গলবার এক গাড়িচালককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় হোয়াইট হাউসে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তোলপাড় শুরু হয়।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, হোয়াইট হাউজের সংরক্ষিত এলাকায় প্রবেশের অভিযোগে ম্যাথু ইভান গোল্ডস্টেইন (৫৫) নামের গাড়িচালককে গ্রেফতার করেছে সিক্রেট সার্ভিসের সদস্যরা। গাড়িটির চালক ওবামার দুই মেয়ে মালিয়া ও শাসার মোটর শোভাযাত্রা অনুসরণ করছিলো বলে ধারণা করা হচ্ছে। মালিয়া ও শাসা স্কুল থেকে বাড়ি ফিরছিল বলে জানা গেছে।

হোয়াইট হাউস থেকে ২০০ মিটার দূরে সংরক্ষিত এলাকায় ওই গাড়িটি প্রবেশ করে। তাৎক্ষণিকভাবে সিক্রেট সার্ভিসের পোশাকধারী কর্মকর্তারা গাড়িটি থামায় এবং গাড়ির চালককে গ্রেফতার ও গাড়িটিতে তল্লাশি চালায়।

এ ঘটনার সময় হোয়াইট হাউসে কর্মরত সাংবাদিকরা আটকা পড়ে। ঘন্টাখানেক পর পরিস্থিতি স্বাভাবিক হয়। নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা এএফপিকে বলেন, ওই মোটর শোভাযাত্রায় ওবামার দুই মেয়ে মালিয়া ও শাসা ছিল।

এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ