আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার ডুবে যাওয়া ফেরির মূল মালিক আটক

দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়া উপকূলে গত মাসে ৪৭৬ জন যাত্রী নিয়ে ডুবে যাওয়া ফেরির মালিকানা প্রতিষ্ঠান মেরিটাইম কোম্পানীর প্রধানকে বৃহস্পতিবার আটক করা হয়েছে।

ওই ফেরি ডুবির ঘটনায় গণহত্যার আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের প্রাক্কালে তাকে আটক করা হলো। এই মর্মান্তিক ফেরি দুর্ঘটনায় প্রায় ৩শ’ জনের প্রাণহানি ঘটে।

প্রসিকিউটররা জানান, চংঘায়িজিন মেরিন কোম্পানির প্রধান নির্বাহী কিম হ্যান-সিককে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে। দিনের শেষ দিকে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে।

সিনিয়র প্রসিকিউট ইয়াং জুয়াং-জিন এএফপি'কে বলেন, ‘কিমের বিরুদ্ধে গণহত্যা ও সমুদ্র-আইন লংঘনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।’ কিমকে আটক করার পর টিভি ক্যামেরার সামনে হাজির করার সময় হ্যান্ডকাফ এবং মুখোশ পরানো ছিল।

তিনি বলেন, ‘ফেরি ডুবির ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি।’ এরপর তিনি সাংবাদিকদের আর কোন প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ৪৭৬জন যাত্রী নিয়ে ফেরিটি ডুবে যায়। (বাসস)

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ