আন্তর্জাতিক

ইংলাকের বিরুদ্ধে এবার দুর্নীতির অভিযোগ

ইংলাক সিনাওয়াত্রা
ইংলাক সিনাওয়াত্রা

ক্ষমতাচ্যুত হওয়ার একদিন পর থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে দেশটির দুর্নীতি দমন কমিশন। দেশটিতে বিতর্কিত চাল ভর্তুকি স্কিম নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

বিবিসি সূত্র মতে, এ স্কিমের অধীনে ইংলাকের সরকার থাইল্যান্ডের কৃষকদের কাছ থেকে বিশ্ব বাজারমূল্যের চেয়ে অনেক বেশি মূল্যে চাল কেনে এমন অভিযোগ আনা হয় ইংলাকের বিরুদ্ধে। ফলে দেশটিতে বিপুল মজুদ গড়ে উঠলেও চাল রপ্তানিতে ক্ষতিকর প্রভাব পড়ে।

দুর্নীতি দমন কমিশনের প্রধান জানিয়েছেন মামলাটি সিনেটে উত্থাপন করা হবে। যদি দোষ প্রমাণিত হয়, তবে ৫ বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করা হতে পারে ইংলাককে।

ক্ষমতা অপব্যবহারের অভিযোগে বুধবার ক্ষমতাচ্যুত হন ইংলাক সিনাওয়াত্রা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ