রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্রিমিয়া সফরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একইসঙ্গে এ সফরের তীব্র নিন্দাও জানিয়েছে তারা।
বিবিসি সূত্র মতে, মার্কিন পররাষ্ট্র দপ্তর পুতিনের এ সফরকে ‘উসকানিমূলক’ এবং ‘অপ্রয়োজনীয়’ বলে মন্তব্য করেছেন। ইউক্রেনের অন্তর্বর্তী সরকার একে ‘দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন’ হিসেবে দাবি করেছেন। সোভিয়েত ইউনিয়নের বিজয় দিবস উপলক্ষে শুক্রবার ক্রিমিয়ায় সামরিক কুচকাওয়াজে পুতিনের উপস্থিতির নিন্দা করেছেন ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশ্টোনের মুখপাত্র।
এদিকে, পুতিনের সফরের সময় ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মারিওপোল শহরে নিরাপত্তা বাহিনী ও রুশপন্থী বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে ২০ জন নিহত হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: