নবম ও শেষ ধাপে ভোটগ্রহণের মধ্য দিয়ে সোমবার শেষ হচ্ছে ভারতে ষোড়শ লোকসভা নির্বাচন। এ পর্বে ৩টি রাজ্যের ৪১টি আসনে ভোট হবে।
এসব আসনের মধ্যে রয়েছে বিহারে ৬টি, উত্তর প্রদেশে ১৮ ও পশ্চিমবঙ্গে ১৭টি। এরইমধ্যে শনিবার সন্ধ্যায় শেষ হয়েছে শেষ পর্বের নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা। এ পর্বে প্রভাবশালী প্রার্থীদের মধ্যে রয়েছেন নরেন্দ্র মোদি, অরবিন্দ কেজরিওয়াল ও মিঠুন চক্রবর্তী।
তবে শেষ মুহূর্তের এই প্রচারণার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে নরেন্দ্র মোদির আসন বেনারস। এ আসনে মোদির সঙ্গে লড়ছেন কংগ্রেসের অজয় রায় ও আম আদমি পার্টির কেজরিওয়াল।
শনিবার হাজার হাজার সমর্থক নিয়ে বেনারসের রোড শো করেন রাহুল গান্ধী। (সূত্র : এনডিটিভি)
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: