ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দানিয়েস্ক ও লুহান্সে ‘স্ব-শাসন’ অর্জনের লক্ষ্যে গণভোট শুরু হয়েছে। ভোট শুরু হয় স্থানীয় সময় সকাল ৮টায়, চলবে টানা রাত ১০টা পর্যন্ত।
বিবিসি সূত্র মতে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদামির পুতিনের গণভোট পিছিয়ে দেওয়ার আহ্বান উপেক্ষা করে এ গণভোটের আয়োজন করেছেন রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা। এ ভোটের তীব্র নিন্দা জানিয়েছে কিয়েভ ও পশ্চিমা বিশ্ব।
ইউক্রেন হুঁশিয়ারি দিয়ে বলেছে, এ গণভোটের ফলে দানিয়েস্ক ও লুহান্সে বিপর্যয় নেমে আসতে পারে।
এদিকে, ২৫ মে ইউক্রেনের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করলে রাশিয়াকে আরো কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে বলে হুমকি দিয়েছে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: