আন্তর্জাতিক

নাইজেরিয়ায় অপহৃত দুশোর বেশি স্কুলছাত্রীর সন্ধান মিলেছে

বোর্নোর গভর্নর
বোর্নোর গভর্নর

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় সেখান থেকে অপহৃত দুশোর বেশি স্কুলছাত্রীকে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে তারা তথ্য পাওয়া গেছে জানিয়েছেন রাজ্য বোর্নোর গভর্নর।

গভর্নর কাশিম সেট্টিমা বিবিসিকে জানিয়েছেন, সত্যতা যাচাই এরজন্য প্রাপ্ত তথ্যের বিস্তারিত দেশটির সেনাবাহিনীকে পাঠানো হয়েছে।

তিনি জানান, সেনা কর্তৃপক্ষ এখন সেসব তথ্য যাচাই করে নিখোঁজ ছাত্রীদের অবস্থানের জায়গাটি খুঁজে বের করবেন।

কাশিম সেট্টিমা জানিয়েছেন, তিনি মনে করেন অপহৃত স্কুলছাত্রীদের নিয়ে বোকো হারাম এখনো দেশটির ভেতরেই অবস্থান করছে। অপহৃত স্কুলছাত্রীদেরকে এখনো প্রতিবেশী দেশ চাদ বা ক্যামেরুনে পাচার করা হয়নি বলেই তার ধারণা।

গত মাসে নাইজেরিয়ায় দুশোর বেশি স্কুলছাত্রী অপহৃত হওয়ার প্রেক্ষাপটে, গতরাতে উদ্ধার অভিযানে যোগ দিয়ে যুক্তরাজ্যের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

এছাড়া, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওলাঁদ নাইজেরিয়ার ইসলামপন্থী সংগঠন বোকো হারামের কর্মকাণ্ড ও ওই অঞ্চলের নিরাপত্তা নিয়ে একটি সম্মেলন করার প্রস্তাব দিয়েছেন।

বিশ্বব্যাপী এ অপহরণের ঘটনা আলোড়ন সৃষ্টি করলেও, এখনো অপহৃতদের কোনো সন্ধান না পাওয়ায় নাইজেরিয় সরকার ও প্রেসিডেন্ট গুডলাক জনাথনের তীব্র সমালোচনা করা হচ্ছে।

এদিকে, বোকো হারাম-এর নেতারা অপহৃত কিশোরীদের বিক্রি করে দেবে বলে সরকারকে হুমকি দিয়েছে।

অপহৃত ছাত্রীদের উদ্ধারের লক্ষ্যে নাইজেরিয়ার সরকারকে সহায়তার জন্য ইতোমধ্যেই দেশটিতে একটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

শনিবার যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা এই অপহরণের ঘটনাকে ‘বিবেকহীন কাজ’ বলে মন্তব্য করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ