গণভোটের মধ্যদিয়ে সশাসনের পক্ষে মত দিয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চল দানিয়েস্কের বাসিন্দারা-এমনই দাবি করেছে সেখানকার রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা।
দানিয়েস্ক প্রজাতন্ত্রের নির্বাচন কমিশনার রোমান লাইজিন বলেন, ৩০ লাখ ভোটারের মধ্য প্রায় ৮৯% দানিয়েস্ক বাসিন্দাই সশাসনের পক্ষে তাদের মতামত দিয়েছেন।
তবে লুহান্সকের গণভোটের ফলাফল এখনো জানা যায়নি। কিছুক্ষণের মধ্যেও এর ফলাফল ঘোষণা হতে পারে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: