আন্তর্জাতিক

ভারতে লোকসভা নির্বাচনের ফলাফল ১৬ মে

লোকসভা নির্বাচন
লোকসভা নির্বাচন

ভারতে আগামী ১৬ মে ঘোষণা করা হবে লোকসভা নির্বাচনের ফলাফল তারপরই সরকার গঠনের পালা। নির্বাচন পূর্ব বিভিন্ন জনমত জরিপগুলো শুরুর দিকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার আভাস দিলেও পরবর্তীতে জোট সরকারের দিকেই ইঙ্গিত দিয়েছে।

গত ৭ এপ্রিল ভারতের পূর্বাঞ্চলীয় দুটি রাজ্য আসাম ও ত্রিপুরার ৬টি আসনে ভোটগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় ষোড়ষ লোকসভা নির্বাচন। ছয় সপ্তাহ ধরে চলা ৯ পর্বের এ ভোট সোমবার শেষ হয়েছে। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৮১ কোটি ৪০ লাখ।

ঐতিহাসিক এ নির্বাচনে কোন দল সরকার গঠন করতে যাচ্ছে তাই নিয়ে চলছে বিচার বিশ্লেষণ। নির্বাচন পূর্ব জনমত জরিপ অনুযায়ী কংগ্রেসের গত ১০ বছরের শাসনামলে দুর্নীতি, বেকারত্ব, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে জনগণ অতিষ্ঠ। তাই তারা পরিবর্তন চেয়েছে।

এক্ষেত্রে বিজেপিই সরকার গঠন করতে যাচ্ছে এমন আভাস পাওয়া গিয়েছিল জরিপের ফলাফলে। যদিও পরবর্তীতে জরিপগুলোতে উঠে আসে- কোন দলই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২টি আসন পাচ্ছে না। তাই সংখ্যাধিক আসন পাওয়া দলটিকে নির্ভর করতে হবে আঞ্চলিক দল গুলোর উপর।

এদিকে, নির্বাচনী প্রচারণায় মোদি দক্ষ সরকার ও অর্থনৈতিক উন্নয়নের ওপর জোর দিলেও বিরোধীরা তার হিন্দু জাতীয়তাবাদী চেতনাকে ভারতের জন্য অশনি সংকেত বলে চিহ্নিত করেছেন।

একইসঙ্গে বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পররাষ্ট্র নীতি বিষয়ে বেশ সমালোচিত হয়েছেন মোদি।

এ নিয়ে সর্বশেষ গত শনিবার উত্তর প্রদেশের বেনারসে শোভাযাত্রায় কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধি দেশবাসীকে হুশিয়ারি করে বলেছেন, মোদি প্রধানমন্ত্রী হলে এর শেষ হবে ভারতের নির্বাচনী বিভক্তির মাধ্যমে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ