আন্তর্জাতিক

অপহৃত ছাত্রীদের সঙ্গে বন্দী বিনিময় প্রস্তাব নাকচ

নাইজেরিয়ার কারাগারগুলোতে বন্দী বোকো হারাম
নাইজেরিয়ার কারাগারগুলোতে বন্দী বোকো হারাম

অপহৃত স্কুল ছাত্রীদের বিনিময়ে নাইজেরিয়ার কারাগারগুলোতে বন্দী বোকো হারাম সদস্যদের ছেড়ে দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভিডিওচিত্রে দেখা যায়, অপহৃত ছাত্রীরা আপাদমস্তক বোরকা পরিহিত অবস্থায় রয়েছে।

বার্তা সংস্থা বিবিসি মঙ্গলবার এক প্রতিবেদনে জানায়, দেশটির বোর্নো রাজ্য থেকে দুশোর বেশি ছাত্রীকে অপহরণের প্রায় এক মাস পর, সোমবার বোকো হারাম ছাত্রীদের একটি ভিডিও চিত্র প্রকাশ করে।

তাতে সংগঠনটির নেতা আবুবকর শেকো বলেছেন, কারাবন্দী বোকো হারাম সদস্যদের ছেড়ে দিলেই এ ছাত্রীদের মুক্তি দেবে তারা।

এর আগে তারা অপহৃত ছাত্রীদের বিক্রি করে দেয়া হবে বলে জানিয়েছিল।

কিন্তু নাইজেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাবা মোরো জানিয়েছেন, দুশ’র বেশি স্কুল ছাত্রীকে অপহরণের পর, এমন প্রস্তাব দেবার মত নৈতিক কোনো অধিকার নেই বোকো হারামের।

অবশ্য, দেশটির একজন সিনেটর আলী এনদুম সরকারকে প্রয়োজনে নমনীয় হওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে, প্রকাশিত ভিডিও দেখে অপহৃত স্কুল ছাত্রীদের পরিবারের সদস্যরা বিবিসিকে জানিয়েছেন, মেয়েরা বেঁচে আছে দেখে তারা আশান্বিত হয়েছিলেন, কিন্তু তাদেরকে ইসলামী পোশাক পরিহিত দেখে তারা মর্মাহত হয়েছেন।

অপহৃত ছাত্রীদের বেশীরভাগই ছিল খ্রিষ্টান। কিন্তু ১৭ মিনিটের ভিডিওটিতে দেখা যাচ্ছে খোলা আকাশের নিচে শতাধিক মেয়ে বসে সমস্বরে কোরানের আয়াত পাঠ করছে। তারা পুরো গা ঢাকা কালো পোশাকে এবং মাথায় হিজাব পরা। এই মেয়েরা ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেছে বলে ভিডিও-চিত্রে উল্লেখ করা হয়েছে।

ওদিকে, যুক্তরাষ্ট্র জানাচ্ছে, তাদের ত্রিশ সদস্যের একটি দল এখন নাইজেরিয়াতে রয়েছে, যারা নিখোঁজ স্কুল ছাত্রীদের খুঁজে বের করতে সহায়তা দিতে প্রস্তুত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ