আন্তর্জাতিক

শেষবারের মতো মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করবেন মনমোহন

মনমোহন সিং
মনমোহন সিং

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে শেষবারের মতো সভাপতিত্ব করবেন।

আগামী ১৬ মে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে। আর ১৭ মে দপ্তর ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন মনমোহন।

মঙ্গলবার এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ৮১ বছর বয়সী মনমোহন চলতি বছরের শুরুর দিকেই ঘোষণা দেন, কংগ্রেসের নেতৃত্বাধীন জোট নির্বাচনে জিতলেও তৃতীয় দফায় তিনি প্রধানমন্ত্রী হতে আগ্রহী নন।

গতকাল সোমবার লোকসভা নির্বাচনের নবম ও শেষ দফা অনুষ্ঠিত হয়। বুথ-ফেরত জনমত জরিপে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে বলে আভাস পাওয়া গেছে।

অর্থনীতিবিষয়ক মন্ত্রিসভা কমিটিতে শেষবারের মতো সভাপতিত্ব করবেন মনমোহন। এরপর তিনি তার সরকারি বাসভবনে কর্মকর্তাদের জন্য বিদায় অনুষ্ঠানের আয়োজন করবেন। বুধবার মনমোহন সিংয়ের জন্য বিদায়ী নৈশভোজের আয়োজন করেছেন কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ