আন্তর্জাতিক

তুরস্কে কয়লা খনি বিস্ফোরণ, ২ শতাধিক কর্মীর মৃত্যু

তুরস্কে কয়লা খনি বিস্ফোরণ
তুরস্কে কয়লা খনি বিস্ফোরণ

পশ্চিম তুরস্কে কয়লা খনিতে এক বিস্ফোরণে ২ শতাধিক কর্মী মারা গেছেন। বিস্ফোরণের সময় ৭৮৭ জন কর্মী কয়লা খনিটির ভিতরে ছিলেন।

এ সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধারকর্মীরা খনিকর্মীদের মৃতদেহ ও আহতদের উদ্ধারে কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার দুপুরের দিকে পশ্চিমাঞ্চলের মানিসা প্রদেশের সোমা এলাকার কয়লা খনিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। বৈদ্যুতিক সমস্যা বিস্ফোরণটির কারণ বলে জানিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী তেনার ইলদিজ।

শেষ খবর পাওয়া পর্যন্ত খনির ভেতর আরো কয়েকশ কর্মী আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

দুর্ঘটনা কবলিত খনিটি রাজধানী আঙ্কারা থেকে ৪৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

ব্যক্তি মালিকানাধীন খনিটির সামনে উদ্বিগ্ন আত্মীয়স্বজনরা ভিড় জমিয়েছেন।

তুর্কি টেলিভিশনে নিহতের শেষ সংখ্যাটি নিশ্চিত করেছেন মন্ত্রী ইলদিজ, এ সময় আরো ৮০ জন আহত হওয়ার কথা জানিয়েছেন তিনি।

তিনি জানান, দুর্ঘটনার সময় খনির ভিতরে থাকা কর্মীদের মধ্যে মাত্র ৩৬০ জনের খবর পাওয়া গেছে, এদের মধ্যে নিহতরাও রয়েছেন।

বিস্ফোরণের পর উৎপন্ন কার্বন মনোঅক্সাইড গ্যাসের বিষক্রিয়ায় অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি। যারা ভিতরে আটকা পড়ে আছেন তাদের বাঁচিয়ে রাখতে খনির ভিতরে অক্সিজেন পাম্প করা হচ্ছে। বিস্ফোরণের পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় খনির লিফটটি ব্যবহার করা যাচ্ছে না। ভিতরে আটকে পড়ারা ভূগর্ভের ২ কিলোমিটার ভিতরে ও খনির প্রবেশ পথ থেকে ৪ কিলোমিটার দূরে রয়েছেন বলে জানা গেছে।

প্রাথমিক খবরে ১৭ জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ