আন্তর্জাতিক

ভারতে নির্বাচনের ফলাফলের আগেই বিজেপির নানামুখী তৎপরতা

ভারতে লোকসভা নির্বাচন
ভারতে লোকসভা নির্বাচন

ভারতে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই নানামুখী তৎপরতা শুরু করেছে প্রধান বিরোধীদল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শীর্ষ স্থানীয় নেতারা। আর বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠাতা পাচ্ছে—বুথ ফেরত জরিপে এমন আভাস পাওয়ার পরই এখন অনেকটাই সরব দলটি।

এরই ধারাবাহিকতায় দলের প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসছেন অরুণ জেটলি, নিতিন গড়কারি এবং রাজনাথ সিংয়ের মতো নেতারা। নির্বাচনী ফলাফল ঘোষণার পর দলের পরিকলন্পনা ও কৌশল নির্ধারণ নিয়ে তারা আরোচনা করবেন বলে জানা গেছে।

এদিকে, এনডিএ জোটের সঙ্গে কেন্দ্রে সরকার গঠন করা হবে কি-না? তা নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছে জোটের সাবেক শরিক দল বিজু জনতা দলের প্রধান নবীন পাটনায়েক।

এছাড়া, আজ বুধবার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সম্মানে বিদায়ী নৈশ ভোজের আয়োজন করছেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধি। (সূত্র : এনডিটিভি)

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ