আন্তর্জাতিক

তুরস্কে খনি বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৪ জনে

তুরস্কে কয়লা খনি বিস্ফোরণ
তুরস্কে কয়লা খনি বিস্ফোরণ

তুরস্কের পশ্চিমাঞ্চলে কয়লা খনিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৪ জনে। খনিতে বিস্ফোরণে হতাহতের ঘটনার প্রতিবাদে বুধবার আঙ্কারায় ব্যাপক বিক্ষোভ হয়েছে জনতা।

বৃহস্পতিবার সকালে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ ১২০ জনের মত শ্রমিক এখনও খনিতে আটকা পড়ে আছেন।

এদিকে এ দুর্ঘটনার প্রতিবাদে তুরস্কের রাজধানী আঙ্কারা এবং অন্যতম প্রধান শহর ইস্তানবুলে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এমনকি দেশটির প্রধানমন্ত্রী রেচেপ তাইপ এরদোয়ান যখন দুর্ঘটনাকবলিত খনি এলাকা পরিদর্শনে যান তখন তাকেও ঘিরে ফেলেন বিক্ষোভকারীরা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে দেশটিতে বাড়ছে মানুষের ক্ষোভ ও প্রতিবাদ। এরই ধারাবাহিকতায় দেশটির প্রধানমন্ত্রী রেচেপ তাইপ এরদোয়ানকে ঘিরে ধরেন বিক্ষুব্ধ জনতা।

এরইমধ্যে দেশটির প্রধানমন্ত্রী খনি এলাকা পরিদর্শনে করতে গেলে উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরে এবং তার গাড়িতে লাথি মারতে থাকে। এসময় বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর পদত্যাগেরও দাবি জানায়। উদ্ভূত পরিস্থিতিতে জনতার রোষানল থেকে বাঁচতে প্রধানমন্ত্রী এরদোয়ান একটি দোকানে আশ্রয় নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করলে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। পরে কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

বিক্ষোভকারীদের অভিযোগ- কয়লাখনির শ্রমিকদের নিরাপত্তার বিষয়টিকে অবহেলা করেছে সরকার।

উল্লেখ্য, তুরস্কের মানিসা প্রদেশের সোমা শহরের একটি খনিতে মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় খনির ভেতরে ৭৮৭ জন শ্রমিক কাজ করছিলেন বলে দেশটির জ্বালানি মন্ত্রী জানান।

বৈদ্যুতিক ত্রুটির কারণে খনির প্রায় দুই কিলোমিটার গভীরে এ বিস্ফোরণের ঘটনায় বায়ু নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় প্রধানত কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় শ্রমিকদের মৃত্যু হয়।

এদিকে, নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানাতে তুরস্কের সরকার তিন দিনের জাতীয় শোক পালনের ঘোষণা দিয়েছে। এছাড়া এ ঘটনায় প্রধানমন্ত্রী রেচেপ তাইপ এরদোয়ান আলবেনিয়াতে তার পূর্ব-নির্ধারিত একটি সফর বাতিল করেছেন।

এর আগে ১৯৯২ সালে তুরস্কের সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনায় ২৬৩ জন শ্রমিক নিহত হয়েছিল। মঙ্গলবারের দুর্ঘটনার পর তুরস্কের বিরোধী দল সিএইচপি'র একজন এমপি বলেন, সাম্প্রতিক সময়ে সোমায় খনি দুর্ঘটনাগুলোর তদন্ত করার জন্য তাদের এক প্রস্তাব সরকারের বিরোধিতার কারণে সংসদে খারিজ হয়ে যায়।

তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি বলছে, খনির নিরাপত্তা নিয়ে বিভিন্ন সময়ে তাদের উদ্বেগ সরকার অগ্রাহ্য করেছে। ফলে মঙ্গলবারের দুর্ঘটনার দায়িত্ব সরকারকে নিতে হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ