ভারতে লোকসভা নির্বাচনের বহু কাঙ্খিত ফলাফল শুক্রবার ঘোষণা হচ্ছে।
এনডিটিভি সূত্র মতে, এখনো পর্যন্ত একের পর এক বুথ ফেরত জনমত জরিপে এগিয়ে আছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)। এমন আভাস পাওয়ার পর অনেকটাই চাঙা দলের নেতারা।
তবে ফলাফল ঘোষণার পর শনিবার রাজধানী নয়াদিল্লীতে বিজেপির শীর্ষস্থানীয় নেতারা এক বৈঠকে বসবে বলে সিদ্ধান্ত নিয়েছে দলটির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি, অরুণ জেটলি, নিতিন গড়করি এবং রাজনাথ সিংয়ের বৈঠক থেকে এ ঘোষণা আসে।
বৈঠকে নির্বাচনী ফলাফল ঘোষণার পর সরকার গঠন, নতুন জোট গঠনসহ বিভিন্ন বিষয়ের পাশাপাশি দলের জেষ্ঠ্য নেতা এলকে আদভানি, সুষমা স্বরাজের অবস্থান কী হবে তাও প্রাধান্য পেয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: