আন্তর্জাতিক

কাতারে বিদেশি শ্রমিকদের ওপর কড়াকড়ি শিথিলের ঘোষণা

কাতারে বিদেশি শ্রমিক
কাতারে বিদেশি শ্রমিক

আন্তর্জাতিক সমালোচনার মুখে প্রবাসী শ্রমিকদের সুযোগ-সুবিধা বাড়িয়ে শ্রম আইনে পরিবর্তনের ঘোষণা দিয়েছে কাতার সরকার। বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আহমেদ আল আতিক।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রম আইনে প্রতিষ্ঠান ও গৃহে কর্মরত বিদেশি শ্রমিকদের জন্য কঠোর বিধি-বিধান শিথিলসহ বেশকিছু পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাব পাস হলে বর্তমানের বিতর্কিত স্পন্সর ব্যবস্থা বিলুপ্ত হবে এবং শ্রমিকদের কর্মস্থল পরিবর্তন ও কাতার ত্যাগের সুযোগ-সুবিধা বাড়বে। পাশাপাশি শ্রমিকের বেতন-ভাতা প্রদানে স্বচ্ছতা নিশ্চিতে ইলেক্ট্রনিক্যাল পদ্ধতি চালুর প্রস্তাব করা হয়েছে।

তিনি বলেন, শ্রমিকের পাসপোর্ট জব্দ করলে নিয়োগকর্তাকে ১০ হাজার থেকে ৫০ হাজার রিয়েল পর্যন্ত জরিমানারও প্রস্তাব করা হয়েছে।

তবে নতুন শ্রম আইনটি কবে থেকে কার্যকর হবে সে বিষয়ে কিছু বলেননি মোহাম্মদ আহমেদ আল আতিক।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ