আন্তর্জাতিক

দিল্লির মসনদে এনডিএ

মোদী
মোদী

ভারতে ১৬তম লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসছে বিজেপি নেতৃত্বধীন এনডিএ জোট। আর যথারীতি প্রধানমন্ত্রী হচ্ছেন দলটির কট্টর হিন্দুত্ববাদী নেতা নরেন্দ্র মোদি।

আগামী ২১মে শপথ নিতে যাচ্ছেন ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন।

এদিকে, নির্বাচনে বিপুল জয়ের পর নরেন্দ্র মোদিকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আর শনিবার মনমোহনসহ মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করছেন।

বেসরকারি ফলাফলে ভারতীয় জনতা পার্টি -বিজেপি একাই পেয়েছে ২৮৪টি আসন। আর এনডিএ জোট বিজয়ী হয়েছে ৩৩৪টি আসনে।

এদিকে, এককভাবে কংগ্রেস পেয়েছে মাত্র ৪৬টি আসন আর তাদের জোট পেয়েছে মোট ৫৯টি আসন। এরমধ্য দিয়ে প্রায় ৩০ বছর পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লির মসনদে বসতে যাচ্ছে কোনো রাজনৈতিক দল।

ভারতে লোকসভা নির্বাচন পূর্ব জনমত জরিপ—বিজ্ঞজনদের সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দিল্লির মসনদ নিশ্চিত করেছেন ভারতীয় জনতা পার্টি -বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি। আর ঐতিহত্যবাহী দল কংগ্রেসের ভরাডুবি হয়েছে। বেসরকারি ফলাফল অনুযায়ী লোকসভার ৫৪৩ টি আসনের মধ্যে বিজেপি একাই পেয়েছে ২৮৪টি আসন। দলটির নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ৩৩৪ আসন।

অন্যদিকে, এককভাবে কংগ্রেস পেয়েছে মাত্র ৪৬ আসন এবং দলের নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছে ৫৯ আসন।

তবে নির্বাচনে, উভয়দলের প্রভাবশালী প্রার্থীদের মধ্যে সোনিয়া গান্ধী, এলকে আদভানি, মানেকা গান্ধী, সুষমা স্বরাজ, শশী থারুর, নিতিন গড়করি বরাবরের মতো জয়লাভ করেছেন।

এছাড়া, অন্যান্য দল পেয়েছে ১৫০টি আসন। এদের মধ্যে উল্লেখযোগ্য বেশ কয়েকটি দলও আশানুরূপ আসন পেয়েছে।

পশ্চিমবঙ্গে ৩৪ আসন পেয়েছে মমতা বন্দোপাধ্যায়ের তৃণমুল কংগ্রেস। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার দল এআইএডিএমকে পেয়েছে ৩৮টি আসন, সমাজবাদী পার্টি পেয়েছে ৫টি আসন এবং নতুন রাজনৈতিক দল আম আদমি পার্টি পেয়েছে মাত্র ৪টি আসন।

ফিরে দেখা কিছু কথা: ৫৪৩ আসনের লোকসভা নির্বাচনে কোনো দল বা জোট ২৭২টি আসন পেলেই সরকার গঠন করতে পারবে। লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি মোটামুটি নিশ্চিত হলেও পশ্চিমবঙ্গে বড় ব্যবধানে এগিয়ে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস।

আনন্দবাজার পত্রিকার তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ৩৪টি আসনে এগিয়ে আছে। পশ্চিমবঙ্গের অন্য আসগুলোর মধ্যে কংগ্রেস ৪টি, বিজেপি ২টি ও বামফ্রন্ট ২টিতে এগিয়ে আছে।

গত ৭ এপ্রিল ভারতের লোকসভা নির্বাচন শুরু হয়। ৯ ধাপের এ নির্বাচন শেষ হয় গত ১২ মে। শুক্রবার সকাল থেকে একযোগে নির্বাচনের ফল ঘোষণা কার্যক্রম শুরু করে দেশটির নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে ৯৮৯টি ভোট গণনা কেন্দ্রে ভারতীয় সময় সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়।

এবারের লোকসভা নির্বাচনে ভারতে মোট ভোটার সংখ্যা ছিল ৮১ কোটি ৪৫ লাখ। এদের মধ্যে প্রায় ৫৫ কোটি ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, লোকসভা নির্বাচনে ৬৬ দশমিক ৩৮ শতাংশ ভোট পড়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ