আন্তর্জাতিক

বিজয়ী মোদি শপথ নিতে পারেন ২২ মে

মোদী
মোদী

ভারতে ১৬তম লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বধীন এনডিএ জোট। প্রধানমন্ত্রী হচ্ছেন দলটির হিন্দুত্ববাদী কট্টরপন্থী নেতা নরেন্দ্র মোদি। এরইমধ্যে দিল্লী পৌঁছেছেন ভাবি প্রধানমন্ত্রী। ২২ মে শপথ নিতে পারেন মোদি।

এদিকে, ভরাডুবির শিকার কংগ্রেস লোকসভায় প্রধান বিরোধীদলের মর্যাদাও হারাচ্ছে। প্রধানমন্ত্রী মনমোহন সিং জাতির উদ্দেশে বিদায়ী ভাষণে, পরাজয় মেনে নিয়েছেন বলে জানিয়েছেন। আজ শনিবার পদত্যাগ করবেন মনমোহন সরকার।

১৯৮৪ সালের পর প্রথমবারের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এবার সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। বেসরকারি ফলাফল অনুযায়ী লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি একাই পেয়েছে ২৮৩টি আসন। দলটির নেতৃত্বাধীন এনডিএ জোটের মোট আসন ৩৩৭টি।

আর এককভাবে কংগ্রেস পেয়েছে মাত্র ৪৩টি আসন এবং দলের নেতৃত্বাধীন ইউপিএ জোট মিলিয়ে সাকুল্যে ৫৮ আসন। অন্যান্য দল পেয়েছে ১৪৮টি আসন।

শুক্রবার ফলাফল ঘোষণা দিন নিজ রাজ্য গুজরাটে ছিলেন ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সকালে আহমেদাবাদ থেকে দিল্লীর উদ্দেশে রওনা হয়েছেন তিনি। বিমানবন্দর থেকেই বিজয় শোভাযাত্রা করে দিল্লীতে বিজেপির সদরদপ্তরে আসার কথা রয়েছে তার। ২২ মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন মোদি।

এদিকে, দেশটির ঐতিহ্যবাহী দল কংগ্রেস এ প্রথম এককভাবে লোকসভার প্রধান বিরোধীদলের মর্যাদা হারাচ্ছে। দলটি এককভাবে পেয়েছে ৪৩টি আসন। তবে বিধি অনুযায়ী প্রধান বিরোধীদল হতে হলে লোকসভার মোট আসনের কমপক্ষে ১০% পেতে হবে। তবে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট প্রধান বিরোধীদলের মর্যাদা পেতে পারে।

বিদায়ী প্রধানমন্ত্রী মনমোহন সিং জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। বিকেলে প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সঙ্গে দেখা করে তার পদত্যাগপত্র জমা দেবেন।

তবে তার আগে তিনি বিদায়ী মন্ত্রিসভার সর্বশেষ বৈঠকে সভাপতিত্ব করবেন। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সৌজন্যে রাষ্ট্রপতি ভবনে আজ নৈশভোজের আয়োজন করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ