আন্তর্জাতিক

একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠকে ব্যস্ত মোদি

মোদি
মোদি

লোকসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক বিজয়ের পর এরইমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছেন ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সরকার গঠন ও গুজরাটে তার উত্তরাধিকারী নির্বাচন ইস্যুগুলো প্রাধান্য পাচ্ছে এসব বৈঠকে। বিশেষ করে দলের জ্যেষ্ঠ নেতা এল কে আদভানি, সুষমা স্বরাজ ও রাজনাথ সিংয়ের মতো নেতারা মন্ত্রিসভায় কোন কোন পদ পেতে পারেন তাই নির্ধারতি হবে এসব বৈঠকে।

এদিকে, ১৬তম লোকসভায় নবনির্বাচিত পার্লামেন্ট সদস্যদের তালিকা প্রেসিডেন্টের কাছে জমা দিয়েছে নির্বাচন কমিশন।

নতুন সরকারের রূপরেখা নির্ধারণে রাজধানী নয়াদিল্লিতে বেশ কয়েকটি বৈঠকে অংশ নিচ্ছেন নরেন্দ্র মোদি। নতুন মন্ত্রিসভার বিগ ফোর অর্থাৎ স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ ও বিদেশ মন্ত্রণালয় কাদের দেয়া হবে এ নিয়ে এরইমধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

এরইমধ্যে রাজনাথ সিং নয়াদিল্লিতে তার বাসভবনে বিজেপির জেষ্ঠ্য নেতা অরুণ জেটলি ও দলের সাংগঠনিক সম্পাদক রাম লালের সঙ্গে সরকার গঠন নিয়ে আলোচনায় বসেছেন।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার আগেই মন্ত্রিসভার রূপরেখা চূড়ান্ত করতে বিজেপির সভাপতি রাজনাথ সিং এর সঙ্গেও বৈঠকে বসছেন তিনি। এল কে আদভানি, রাজনাথ সিং , সুষমা স্বরাজের মতো নেতাদের ভাগ্য নির্ধারণ হবে এ বৈঠকে।

তাইতো রোববার সকাল থেকেই ব্যস্ততম সময় কাটাচ্ছেন মোদি। দলের শীর্ষ নেতাদের পাশাপাশি শরিক দলগুলোর প্রধানের সঙ্গেও দেখা করেন তিনি।

এছাড়া দুপুরে দিল্লিতে বিজেপির বর্ষীয়ান নেতা এলকে আদভানির সঙ্গে দেখা করতে তার বাসভবনে যান মোদি। তবে গুঞ্জন রয়েছে ষোড়শ লোকসভার স্পিকারের পদ চাইতে পারেন বর্ষীয়ান নেতা আদভানি।

রাজধানী দিল্লিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ- আরএসএস প্রধান মোহন বাগওয়াতের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে মোদির। তবে বিজেপির সিনিয়র নেতা ভেঙ্কাইয়া নাইডু বলেন, আরএসএস এ সরকার গঠনে কোনো ভূমিকা রাখবে না।

এদিকে, বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের পদত্যাগের পর জনতা দল ইউনাইটেডের প্রধান শারদ যাদব জানিয়েছেন, দলের বিধায়কদের বৈঠকে নতুন নেতা নির্বাচন করা হবে। নিতিশ পদত্যাগ করায় বিক্ষোভ করেন দলের কর্মী সমর্থকরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ