ভিয়েতনামে চীনা বিরোধী দাঙ্গার কারণে ৩ হাজারের বেশি শ্রমিককে দেশে ফিরিয়ে নিয়েছে বেইজিং।
বার্তা সংস্থা সিনহুয়া মতে, আরো বেশি শ্রমিক ফিরিয়ে আনতে ভাড়া করা বিমান ও জাহাজের ব্যবস্থা করেছে সরকার। দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ এলাকায় বেইজিংয়ের একটি তেলের রিগ বসানোকে কেন্দ্র করে সম্প্রতি ভিয়েতনামে শুরু হওয়া দাঙ্গায় চীনের দুই শ্রমিক নিহত ও কমপক্ষে ১০০ জন আহত হওয়ার পর বেইজিং এ পদক্ষেপ নিয়েছে।
এদিকে, শনিবার বিক্ষোভ বন্ধ করার আহ্বান জানিয়েছে ভিয়েতনাম সরকার।
দেশটির কর্মকর্তারা বলেন, এসব অবৈধ তৎপরতার ফলে দেশের স্থিতিশীলতা নষ্ট হতে চলেছে। তবে সরকারের এ আহ্বানে সাড়া না দিয়ে প্রধান প্রধান শহরে রোববার ফের বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বিক্ষোভকারীরা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: