আন্তর্জাতিক

কলম্বিয়ায় বাসে আগুন, ৩১ শিশুর মৃত্যু

বাসে আগুন
বাসে আগুন

কলম্বিয়ার উত্তরাঞ্চলে চলন্ত বাসে আগুন ধরে বিস্ফোরণ ঘটলে ৩১ শিশু পুড়ে মারা যায়।

কলম্বিয়ান রেডক্রসের মুখপাত্র সিজার উরুয়েনা এএফপিকে জানান, ফান্ডাসিয়োন শহরের কাছে রোববার এ বাস দুর্ঘটনা ঘটে। শিশুরা ওই বাসের যাত্রী ছিল। এ ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক।

উরুয়েনা বলেন, আহতদের গুরুতর অবস্থায় ওই এলাকা ও সান্তা মার্তা নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের অনেকে এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

ফান্ডাসিয়োন শহরের মেয়র লুজ স্টেলা দুরান সাংবাদিকদের বলেন, এ ঘটনায় হতাহত শিশুদের বয়স এক বছর থেকে ৮ বছরের মধ্যে। এরা একটি ধর্মীয় উৎসব পালন শেষে বাড়ি ফিরছিল।

ম্যাগডালিনা পুলিশ এএফপিকে জানিয়েছে, দুপুরের দিকে বাসটি বিস্ফোরিত হয়। আগুনের প্রচন্ডতা এতো বেশি যে তাদের মৃতদেহ গণনা করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে।

এ ঘটনায় আহতরা জানিয়েছে, বাসের চালক গাড়িতে একটি গ্যাসোলিন ভর্তি কন্টেইনার নাড়াচাড়া করছিল। প্রাথমিকভাবে এ ঘটনার জন্য পুলিশ যান্ত্রিক ত্রুটির কথা উল্লেখ করেন।

বাসটিকে একটি চার্চ গ্রুপ ব্যবহার করত। ধর্মীয় অনুষ্ঠান পালন শেষে শিশুরা বাসটিতে করে চার্চ থেকে মাত্র এক ব্লক দূরে যাবার পর এতে আগুন ধরে যায় বলেও জানান পুলিশ।

মেয়র জানান, দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তার বাড়ির জানালায় ইট-পাটকেল নিক্ষেপ করে।

২৫মের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে রোববার বোগোটায় একটি চূড়ান্ত নির্বাচনী প্রচারণা চালানোর পর কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্টোশ ফান্ডাসিয়োন সফরে আছেন।

সস্ত্রিক ফান্ডাসিয়োন পৌঁছানোর পর তিনি বলেন, এ শিশুদের মৃত্যুর ঘটনায় গোটা দেশের মানুষ শোকাভিভুত। সূত্র: বাসস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ