আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীসহ এনডিএ এর নেতা নির্বাচিত হলেন মোদি

মোদি
মোদি

ভারতের ষোড়শ লোকসভায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা হিসেবে নির্বাচিত হলেন নরেন্দ্র মোদি। মঙ্গলবার দলের সংসদীয় কমিটির সভায় এ ঘোষণা দেয়া হয়। পাশাপাশি তিনি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটেরও নেতা নির্বাচিত হয়েছেন।

পার্লামেন্টের সেন্ট্রাল হলের নবনির্বাচিত ২৮২ জন সংসদ সদস্যের উপস্থিতিতে মোদি সংসদীয় কমিটির নেতা নির্বাচিত হন। একই সঙ্গে, সভায় ভারতের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বিজেপির পক্ষ থেকে নরেন্দ্র মোদির নামও প্রস্তাব করেছেন দলটির জেষ্ঠ্য নেতা এল কে আদভানি। এরপর একে একে এম এম জোসি, সুষমা স্বরাজ, অরুণ জেটলি, নিতিন গাড়কারি এবং ভেঙ্কাইয়া নাইড়ুর মতো নেতারা একই প্রস্তাব করেন।

দলের এ আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় সময় ৩ টা ১৫ মিনিটে সরকার গঠনের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করবেন ভারতের ভাবী প্রধানমন্ত্রী।

সবকিছু ঠিক থাকলে দেশের ১৫তম প্রধানমন্ত্রী হিসেবে আগামী ২৫ মে অথবা ২৭ মে মধ্যেই শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ