আন্তর্জাতিক

মোদির প্রথম সফর ঢাকায়, তিস্তা চুক্তির সম্ভাবনা

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী হিসেব শপথ নেওয়ার পর নরেন্দ্র মোদি প্রথম রাষ্ট্রীয় সফর হতে পারে ঢাকা। এ সময় বহুল কাঙ্খিত তিস্তা পানি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এ সংবাদ প্রকাশ করেছে।

কূটনৈতিক সূত্রের বরাতে পত্রিকাটির প্রতিবেদনে দাবি করা হয়, সম্প্রতি মোদির সঙ্গে শেখ হাসিনার ফোন আলাপ হয়েছে। ওই আলাপে এ বিষয়টি আলোচিত হয়। এ সময় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে তার প্রথম বিদেশ সফর হিসেবে বাংলাদেশ বেছে নেওয়ার অনুরোধ জানান শেখ হাসিনা। একই সঙ্গে ঢাকাকে তার ‘দ্বিতীয় বাড়ি’ হিসেবে বিবেচনারও অনুরোধ জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

সূত্র জানায়, দুই নেতার টেলিফোন আলাপের একটি বড় অংশ জুড়ে ছিল তিস্তা পানি চুক্তির বিষয়টি।

শেখ হাসিনাকে মোদি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে ‘বাস্তবানুগ ও তাত্পর্যপূর্ণ’ পদক্ষেপ নেবেন।

সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে পরাজিত কংগ্রেসের নেতৃত্বাধীন তত্কালীন ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল জোট (ইউপিএ) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে বাংলাদেশের সঙ্গে তিস্তা পানি চুক্তি করতে ব্যর্থ হয়েছে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ষোড়শ লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তাই বিজেপির প্রধানমন্ত্রী মোদি অবশ্যই মমতাকে এ বিষয়ে রাজি করাতে পারবেন।

এদিকে, ভারতের শীর্ষস্থানীয় ব্যবসা বিষয়ক সূত্রের বরাতে ‘বিজনেস স্ট্যান্ডার্ড’ দাবি করেছে, রাজ্যের উন্নয়নে অর্থনৈতিক প্যাকেজ দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে তিস্তা চুক্তিতে রাজি করাতে সক্ষম হতে পারেন। প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে মমতাকে আমন্ত্রণ জানিয়েছেন মোদি। এমনকি পশ্চিমবঙ্গের সঙ্গে তিস্তা পানি ভাগাভাগিতে সিকিমের মুখ্যমন্ত্রীকেও রাজি করাতে পারেন তিনি।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের বাণিজ্যিক ও সুসম্পর্ক স্থাপনে মোদির প্রথম পদক্ষেপ হতে পারে তিস্তা পানির চুক্তি।

এদিকে, ২৬ মে ভারতের রাষ্ট্রপতি ভবনের বিশাল আঙিনায় দেশ-বিদেশের কমপক্ষে ৩ হাজার আমন্ত্রিত ব্যক্তির সামনে নরেন্দ্র দামোদারদাস মোদি প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন। একইসঙ্গে শপথ নেবেন তার মন্ত্রিসভার কমপক্ষে ৩০ জন সদস্য। আর শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে সার্ক সদস্যভুক্ত দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ৪ দিনের পূর্বনির্ধারিত রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ মে জাপান যাচ্ছেন।

এ জন্য মোদির শপথ অনুষ্ঠানে স্পিকার যাবেন। শপথ অনুষ্ঠানে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি গতকাল দিল্লিকে নিশ্চিত করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ