আন্তর্জাতিক

সার্কভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন মোদি

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আগামী ২৬ মে শপথ গ্রহণের পরের দিন সার্কভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন নরেন্দ্র মোদি।

আমন্ত্রিত বিদেশি নেতাদের সঙ্গে ২৭ মে রাষ্ট্রপতি ভবনে বৈঠকে মিলিত হবেন তিনি। প্রতিবেশী দেশগুলোর নেতাদের সঙ্গে এটিই হবে মোদির প্রথম কূটনৈতিক আলোচনা। প্রত্যেকের সঙ্গে ৩০ মিনিট করে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালদ্বীপের প্রেসিডেন্ট, ভুটান ও নেপালের প্রধানমন্ত্রী, বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার শপথ অনুষ্ঠানে যোগ দেবেন বলে নিশ্চিত করা হয়েছে।

তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ উপস্থিত থাকবেন কিনা তা এখনো নিশ্চিত করা হয়নি। ইসলামাবাদের কূটনৈতিক সূত্রে জানা গেছে, শুক্রবার এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হতে পারে। সূত্র: বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ