আন্তর্জাতিক

থাইল্যান্ডে কারফিউ, সমালোচনায় আন্তর্জাতিক সম্প্রদায়

থাইল্যান্ড সেনাবাহিনী
থাইল্যান্ড সেনাবাহিনী

থাইল্যান্ডে সেনাবাহিনীর ক্ষমতা দখল ও সংবিধান স্থগিত করে দেশজুড়ে কারফিউ জারির ব্যাপক সমালোচনা করেছে আন্তর্জাতিক সম্প্রদায়।

রাজনৈতিক নেতাদের আটকের ঘটনায় নিন্দা জানিয়ে দেশটিকে ১ কোটি ডলার সাহায্য স্থগিতের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। জাতিসংঘও এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

সামরিক আইন জারির দুই দিনের মাথায়, বৃহস্পতিবার থাইল্যান্ডে সামরিক অভ্যুত্থানের ঘোষণা দিয়েছে সেনাবাহিনী। টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে সেনাপ্রধান জানান, আইন-শৃঙ্খলা রক্ষা ও রাজনৈতিক সংস্কারে সেনাবাহিনী কাজ করবে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থানীয় সময় রাত ১০টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফিউ জারি থাকবে। একইসঙ্গে রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ করাসহ সিএনএন, বিবিসি, ডিজনিসহ বেশ কয়েখটি রেডিও ও টিভি স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ