ঢাকায় যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হতে যাচ্ছেন মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিক্যাট। তিনি ঢাকায় নিযুক্ত বর্তমান মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার স্থলাভিষিক্ত হবেন বলে জানা গেছে।
হোয়াইট হাউসের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ২২ মে প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মার্সিয়াকে মনোনয়ন দেন। কংগ্রেসে শুনানির পর মার্সিয়ার নিয়োগ চূড়ান্ত হবে বলে জানা গেছে।
বর্তমানে তিনি যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মানবসম্পদ ব্যুরোর উপসহকারি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন। এর আগে সেনেগাল ও গিনি-বিসাউয়ে রাষ্ট্রদূত ছিলেন মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিক্যাট।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: