থাইল্যান্ডে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে আটকের পর আরো ৩৫ জনকে সেনাঘাঁটিতে তলব করেছে সেনাবাহিনী। স্থানীয় সময় শনিবার দুপুরের মধ্যে তাদেরকে সেনাঘাঁটিতে উপস্থিত হতে বলা হয়েছে।
বিবিসি সূত্র মতে, এদের মধ্যে দেশটির বেশ কয়েকজন শিক্ষাবিদ রয়েছেন। শুক্রবার ইংলাকসহ শতাধিক রাজনীতিবিদকে সেনাঘাঁটিতে তলব করা হয়। সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন এক সপ্তাহ আটক করে রাখা হতে পারে ইংলাককে। দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করতে তাকে আটক করা জরুরি ছিল বলে মন্তব্য করেছেন তিনি।
এদিকে, সামরিক শাসন জারি এবং ইংলাককে আটকের ঘটনায় দেশটিকে ৩৫ লাখ মার্কিন ডলারের সামরিক সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: