আন্তর্জাতিক

ভারতের ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন মোদি

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

আর মাত্র একদিন পর ভারতের ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি শপথ নিতে যাচ্ছেন। এছাড়া, শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরাও। নতুন এ সরকারের মন্ত্রীদের নামের তালিকা রোববার রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে পেশ করার কথা রয়েছে।

বিবিসি সূত্র মতে, মন্ত্রিসভা চূড়ান্ত করতে শনিবার বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন মোদি। বিভিন্ন সূত্রে আভাস পাওয়া গেছে, মোদির মন্ত্রিসভার আকার হবে ছোট। বিজেপি নেতা রাজনাথ সিং, অরুণ জেটলি, নিতিন গাড়করি, সুষমা স্বরাজ, অরুণ সুরি, রবিশঙ্কর প্রসাদের মতো নেতারা মন্ত্রিসভায় স্থান পেতে পারেন।

এছাড়া, জোটের শরিক দলগুলোকেও হতাশ করবে না বিজেপি। শিবসেনা, চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি (টিডিপি) ও রাম বিলাস পাসওয়ানের লোক জনশক্তি পার্টিকে তাদের প্রাপ্ত আসনের ভিত্তিতে মন্ত্রিসভায় স্থান দেয়া হতে পারে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ