সাবেক প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচের ক্ষমতাচ্যুতির পর কয়েক মাস ধরে চলা রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন ইউক্রেনবাসী। স্থানীয় সময় রাত ৮ টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ।
তবে পূর্বাঞ্চলের সবকটি কেন্দ্রেই ভোটগ্রহণে বাধা দিয়েছে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা। এসময় তারা ব্যালট বক্সগুলোও গুড়িয়ে ফেলে।
এছাড়া দানিয়েস্ক শহরে কোনো ভোটকেন্দ্র খোলা হয়নি বলে জানা গেছে। এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়ছেন ১৮ জন প্রার্থী। তবে বিজয়ী হতে হলে ৫০% বেশি ভোট পেতে হবে। আর তা না হলে আগামী জুনে দ্বিতীয় দফা ভোট হবে।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল মস্কো মেনে নেবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: