আন্তর্জাতিক

মোদি সঙ্গে বৈঠক করেছেন নেওয়াজ শরীফ

মোদি,নেওয়াজ শরীফ
মোদি,নেওয়াজ শরীফ

নয়াদিল্লির হায়দেরাবাদ ভবনে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ। বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বিষয়গুলোসহ কূটনৈতিক ইস্যুও প্রাধান্য পেয়েছে বলে জানা গেছে।

মোদির সঙ্গে সাক্ষাৎ শেষে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও বিজেপির বর্ষীয়ান নেতা অটল বিহারি বাজপেয়ির সঙ্গেও দেখা করবেন নওয়াজ শরীফ। এর আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেসহ সার্কভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে দেখা করেন মোদি।

এদিকে, শপথ নেওয়ার পর মঙ্গলবার প্রথম অফিস করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সাউথ ব্লক কার্যালয়ে আসেন মোদি, স্বাক্ষর করেন কিছু কাগজপত্র। এরপরই আসে আনুষ্ঠানিকভাবে মন্ত্রীদের দপ্তর বণ্টনের ঘোষণা।

এদিকে, বিকেলে মন্ত্রিসভার ৪৪ সদস্যের সঙ্গে প্রথম বৈঠক করবেন মোদি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ