আন্তর্জাতিক

দানিয়েস্কের বিমানবন্দর ইউক্রেন সেনাদের নিয়ন্ত্রণে

ইউক্রেন সেনা
ইউক্রেন সেনা

রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের হঠিয়ে ইউক্রেন সেনারা পূর্বাঞ্চলীয় অঞ্চল দানিয়েস্কের বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার বিচ্ছিন্নতাবাদীরা দানিয়েস্ক আন্তর্জাতিক বিমানবন্দর দখলে নেয়ার চেষ্টা করলে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে। সংঘর্ষে কমপক্ষে ৩০ রুশপন্থী নিহত হয়েছেন বলে দাবি করেছে বিদ্রোহীরা।

এদিকে, ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পেট্রো পরোশেনকো দেশটির পূর্বাঞ্চলে সন্ত্রাস দমন অভিযান অব্যাহত রাখার প্রতিজ্ঞা করেছেন। পেট্রো পরোশেনকো বলেছেন, ইউক্রেনের বর্তমান পরিস্থিতিকে মাসব্যাপী দীর্ঘায়িত করা হবে না, কয়েক ঘন্টার মধ্যেই নিষ্পত্তি করা হবে।

তবে মঙ্গলবার পরোশেনকোকে শিগগিরই পূর্বাঞ্চলীয় এলাকায় সেনা অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ। সেইসঙ্গে জেনেভা শান্তি আলোচনার রোডম্যাপ বাস্তাবায়নেরও কথা বলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ