দক্ষিন কোরিয়ায় একটি হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ২০ জন রোগী ও একজন নার্স মারা গেছেন।
এ ঘটনায় আহত আরো ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানী সিউল থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণে জানসেয়ং জেলার একটি হাসপাতালে বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
মৃত রোগীদের বেশিরভাগেরই বয়স সত্তর থেকে আশি বছরের মধ্যে। আগুনের কারণে সৃষ্ট বিষাক্ত ধেয়ায় শ্বাসরোধ হয়ে তারা মারা যান বলে জানিয়েছেন কর্মকর্তারা। আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: