আন্তর্জাতিক

ভারতের রাজ্যগুলো যেসব ইস্যু সামনে এনেছে তা বিবেচনা করা হবে

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

ভারতের রাজ্যগুলো যেসব ইস্যু সামনে এনেছে অগ্রাধিকার ভিত্তিতে ও আন্তরিকতার সঙ্গে সেগুলো বিবেচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দায়িত্বভার গ্রহণের একদিন পর প্রধানমন্ত্রীর দপ্তর (পিএমও) কর্মকর্তাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে এ কথা বলেন মোদি।

এদিকে, পিএমওর প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপ সংক্রান্ত মন্তব্য নিয়ে বিতর্কের মুখে পড়েছে বিজেপি সরকার। আর সরকারের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা নিয়ে এক কংগ্রেস নেতা প্রশ্ন তোলায় শুরু হয়েছে বাকযুদ্ধ। সোনিয়া গান্ধির শিক্ষাগত যোগ্যতা নিয়েও পাল্টা প্রশ্ন তোলে বিজেপি।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বুধবার নিজ দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেন নরেন্দ্র মোদি।

তিনি স্পষ্ট ভাষায় বলেন, ফেডারেল কাঠামোকে শক্তিশালী করতে কাজ করবেন।

মোদি বলেন, ভারতের বিভিন্ন রাজ্য যেসব ইস্যু সামনে নিয়ে এসেছে, অগ্রাধিকার ভিত্তিতে আন্তরিকতার সঙ্গে সেগুলো বিবেচনা করা হবে। কারণ ভারতের অগ্রগতি এর রাজ্যগুলোর উন্নয়নের মধ্যেই নিহিত এবং এটি ফেডারেল কাঠামোকে শক্তিশালী করবে।

এদিকে, ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের মন্তব্য করেন, পর শুরু হয়েছে তর্কবিতর্ক। জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা টুইটারে বলেন, হয় ৩৭০ ধারা থাকবে, না হলে জম্মু কাশ্মির ভারতে অংশ থাকবে না। ধারাটি ভারতের সঙ্গে রাজ্যটির যোগসূত্র হিসেবে কাজ করে।

ওমরের বক্তব্যের প্রতিক্রিয়ায় রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ-আরএসএস বলেছে, ৩৭০ ধারা থাকুক বা না থাকুক, জম্মু ও কাশ্মির সব সময় ভারতের অংশ থাকবে।

অনন্ত গিতেকে ভারি শিল্পের মতো কমগুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় ক্ষুব্ধ ছিল বিজেপির শরিক দল শিবসেনা। পরে শিবসেনার প্রমুখ উদ্বব ঠাকরে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করেন।

আর মোদি সরকারের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বিতর্ক বাঁধালেন কংগ্রেস নেতা অজয় মাকেন।

স্মৃতি ইরানি স্নাতক ডিগ্রিধারী নন—অজয়ের এ টুইট বার্তা তাৎক্ষণিকভাবে দেশটির রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয় সৃষ্টি করেছে। তার মন্তব্যের নিন্দা জানিয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ