আন্তর্জাতিক

লোকসভার উদ্বোধনী অধিবেশন ৪ জুন শুরুর সুপারিশ মোদির

মোদি
মোদি

ভারতে ষোড়শ লোকসভার উদ্বোধনী অধিবেশন ৪ জুন শুরুর সুপারিশ করেছে মোদি সরকারের কেন্দ্রীয় মন্ত্রিসভা। অধিবেশন চলবে ১২ জুন পর্যন্ত।

৭ দিনের এ অধিবেশনে শপথ নেবেন নব-নির্বাচিত সংসদ সদস্যরা। এ সময় পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

এদিকে, নতুন মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে বৃহস্পতিবার সরকারের ১০টি অগ্রাধিকারমূলক নীতিমালা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এজন্য মন্ত্রীদেরকে ১০০ দিনের কর্মসূচি ঠিক করতে বলেন তিনি।

এর আগে বিদেশ মন্ত্রণালয়ের দায়িত্বভার নেয়ার পর গতকাল গণমাধ্যমে দেয়া প্রথম বিবৃতিতে সুষমা স্বরাজ বলেন, সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে চান নরেন্দ্র মোদি। তার শপথ অনুষ্ঠানে সার্ক নেতাদের আমন্ত্রণ জানানো মোদির সেই ভিশন বাস্তবায়নের পথে প্রথম পদক্ষেপ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ