প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর আগামী ৩ জুন প্রথমবারের মতো নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। নতুন সরকারে জয়ললিতার দল এআইএডিএমকে'র যোগদান নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নভিন পাটনায়েকও মোদির সঙ্গে দেখা করবেন।
এদিকে, বাজেটের আগেই ভারতের নতুন সরকার কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রসারণ করতে পারে। শোনা যাচ্ছে মন্ত্রিসভায় স্থান পেতে পারেন আরো ২৫ জন, তাদের মধ্যে ৫ জন হবেন পূর্ণমন্ত্রী।
ভারতের ১৫তম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজা পাকষেকে আমন্ত্রণ জানানোয় ক্ষুব্ধ হয়ে শপথ অনুষ্ঠান বয়কট করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। তবে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো মোদির সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন তিনি।
আগামী ৩ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে নতুন সরকারে তার দল এআইএডিএমকে'র যোগদান নিয়ে জয়ললিতা আলোচনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তার রাজ্যের বেশকিছু অসামাপ্ত ইস্যু জমা দেবেন তিনি। জয়ললিতা অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গেও দেখা করতে পারেন।
এদিকে, বাজেট অধিবেশনের আগেই ভারতের নতুন সরকার কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রসারণ করতে পারে। শোনা যাচ্ছে মন্ত্রিসভায় স্থান পেতে পারেন আরো ২৫ জন, তাদের মধ্যে ৫ জন হবেন পূর্ণমন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পূর্ণমন্ত্রী দেয়া হতে পারে। জুনের শেষ সপ্তাহ বা জুলাইয়ের আগেই মন্ত্রিসভার সম্প্রসারণ হতে পারে।
কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলের অসমাপ্ত প্রকল্পগুলোর নাম বদলাবে না মোদি সরকার।
এছাড়া প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর গতানুগতিক ধারায় টিভিতে সরাসরি সম্প্রচারে জাতির উদ্দেশ্য ভাষণ দেয়ার বিষয়টিও এখনো স্থির হয়নি।
তবে প্রতিদিনই টুইটারে নিজের চিন্তাধারা প্রকাশ করছেন মোদি। বৃহস্পতিবার এক টুইট বার্তায়, রাজ্যগুলোকে পাঠ্যবইয়ে তার জীবনকাহিনী অন্তর্ভুক্ত না করার আহ্বান জানিয়েছেন।
কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীকে ‘জোকার’ বলায় বৃহস্পতিবার দল থেকে বহিষ্কার হলেন কেরালার সাবেক মন্ত্রী টিএইচ মুস্তাফা।