ইউক্রেনের পূর্বাঞ্চলে শান্তি-শৃঙ্খলা পুন:প্রতিষ্ঠা না হওয়া পযর্ন্ত বিদ্রোহীদের বিরুদ্ধে সেনা অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো কোভাল।
প্রতিরক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, পূর্বাঞ্চলে জীবনযাত্রা স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনারা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে যাবে। সেইসঙ্গে বিদ্রোহীদের সহযোগিতা করার জন্য রাশিয়াকে আবারো দোষারোপ করেন তিনি। তবে এ অভিযোগ অস্বীকার করেছে মস্কো।
এর আগে গতকাল পূর্বাঞ্চলীয় স্লোভিয়ানস্ক শহরে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে একটি সামরিক বিমান ভূপাতিত হয়ে ১২ সেনা নিহত হয়েছে। দেশটির নব নির্বাচিত প্রেসিডেন্ট পেট্রো পোরোসেনকো পূর্ব ইউক্রেনের বিদ্রোহীদের দমনে দৃঢ় অঙ্গীকার করেছেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: